ঢাকার চোখ
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জুয়ার খেলার সময় সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১০০ টাকা ও তিন সেট তাস জব্দ করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের বটতলী গ্রামের জালালের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার চরেরগাঁও এলাকার জয়নাল (৬০), আজমত উল্লাহ (৪৬), দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর এলাকার ইছাহাক (৪৫), দড়িগাঁও এলাকার কাবিল হাসান (৩৪), বাঘাসুর এলাকার বিল্লাল মিয়া (৫০), কেরানীগঞ্জ মডেল থানার সোনাকান্দা এলাকার আবুল হোসেন (৪৫) এবং দক্ষিণ কেরানীগঞ্জের মালিভিটা এলাকার শামীম মোল্লা (৪২)।
ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই ইয়াকুব আলী ও এসআই শংকর চন্দ্র দাসসহ ডিবির একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিরা জালালের বাড়িতে বসে জুয়া খেলছিলেন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

১০

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

১১

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১২

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১৩

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

১৪

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১৫

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

১৬

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

১৭

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

১৮

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

১৯

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

২০