কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ মো. লিটন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে ধর্মশুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিটন উত্তর ধর্মশুর এলাকার আবু মিয়ার ছেলে।
নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুম্মান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, লিটন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুম্মান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন