ঢাকার চোখ
৬ অক্টোবর ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে -আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই ককটেল ফাটিয়ে,ডাকাতি করে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু কয়েকটি বোমা ফাটিয়ে দেশকে অস্থিতিশীল করা যায় না। তবে এদের সম্পর্কে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

আজ ( মঙ্গলবার ০৬ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আমান উল্লাহ আমান আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি’র নেতাকর্মীরাও এবার দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে। সরকার দেশের সকল ধর্মের লোকদের নিরাপত্তা দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, যে ফ্যাসিস্ট একবার পালিয়ে যায় সে কখনো আর ফিরে আসতে পারে না। এটা তার পক্ষে সম্ভব নয়। ফ্যাসিস্ট হাসিনা যা বলে সেটা সে কখনো কওে না। সে শুধু নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য মনগড়া উল্টোপাল্টা কথা বলছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল কুদ্দুস ও এস আর বি -১০ এর ডিএডি নাজির হোসেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে -আমান উল্লাহ আমান

১

দেশের অগ্রযাত্রা ঠেকাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: আমান উল্লাহ আমান

২

কেরানীগঞ্জে বাড়িতে ২৫০ গ্যাস সিলিন্ডার মজুদ, ৪০ হাজার টাকা জরিমান

৩

কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার

৪

কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৫

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতা ও ছেলের বিরুদ্ধে

৬

আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জামায়াত কর্মী গ্রেপ্তারের অভিযোগ, কেরানীগঞ্জে বিক্ষোভ

৭

বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ

৮

ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান

৯

কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

১০

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

১১

সিংহ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে দিনব্যাপী অভিযান, একাধিক বড় স্থাপনাকে আল্টিমেটাম

১২

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

১৩

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

১৫

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

১৬

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

১৭

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

১৮

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

১৯

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

২০