ঢাকার চোখ
২৭ অগাস্ট ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

কেরানীগঞ্জ(ঢাকা) সংবাদদাতা:ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী হযরত আয়েশা (রা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইকুরিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।

জানা যায়, বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের ইকুরিয়া ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ইফতেখার অনিক (২৮) নামের এক যুবক তাঁর ফেসবুক অ্যাকাউন্টে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
একালাবাসী বলেন, ওই পোস্টে মহানবী (সা.)-এর বয়স, হযরত আয়েশা (রা.)-এর বয়স ও তাঁদের বৈবাহিক সম্পর্ক নিয়ে অশালীন ভাষায় মন্তব্য করা হয়েছে। পাশাপাশি ধর্মীয় পরিচয় ও ইসলামকে নিয়েও আপত্তিকর বক্তব্য দিয়েছে  বলে অভিযোগ  করেছেন এলাকাবাসী ।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, স্থানীয় মুসল্লি, মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ইসলামী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা অভিযুক্ত যুবককে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতেখার অনিক ইকুরিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা আলম ওরফে গাবর আলম নামে পরিচিত । তার বাবা উপজেলা আওয়ামীলীগের  সদস্য । এছাড়া অভিযুক্ত অনিক নিজেকে ইমাম মাহদী বলেও দাবী করেছেন।

এ বিষয়ে ঢাকা জেলার কেরানীগঞ্জ (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিনুল হক  জানান,ইফতেখার অনিক নামে এক যুবক  তার ফেসবুক একাউন্টে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) ও তার স্ত্রী  হযরত আয়শা (রাঃ) কে নিয়ে দুটি কুরুচিপুর্ণ মন্তব্য ও কটুক্তি করে পোষ্ট দিয়েছে। এ ঘটনায় এলাকায় মুসলমান ও মসজিদে মুসল্লীদ মাদ্রসা ও এলাকায় মানুষের মধ্যে  ক্ষোভ , উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমি ও থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে নিয়েছি। আসামী পালিয়েছে, এ ঘটনায় বিশ্ব নবী হযরত মোহাম্মদ ( সা:)কে অবমাননায়  ঘটনায়  মামলা হয়েছে। আসামীদের  আটকের চেষ্টা চলছে।  কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১০

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১১

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

১২

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১৩

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

১৪

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

১৫

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

১৬

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

১৭

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

১৮

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১৯

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

২০