ঢাকার চোখ
১৫ অক্টোবর ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা অভিযুক্ত গ্রেফতার বাড়িতে ভাঙচুর-লুটপাট

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ফলবরু (৮০) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সিরাজুলকে (৩৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফলবরু ওই এলাকার মৃত আশরাফ আলীর মেয়ে ও মৃত লাল মিয়ার স্ত্রী। তিনি মেয়ের সঙ্গে থাকতেন। অভিযুক্ত সিরাজুল একই এলাকার মৃত মতিনের ছেলে।
নিহতের ছেলে আব্দুল কুদ্দুস জানান, তাঁর মা বোনের বাড়ির পাশেই ছোট ভাই ইদ্রিসের উঠানে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় সিরাজুল তাঁর মায়ের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। মা তাঁকে চিনে ফেলায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়।
প্রতিবেশী বহর বাইয়া জানান, চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি বৃদ্ধার মরদেহ দেখতে পান। এ সময় কয়েকজন তাঁকে জানান, লাল গেঞ্জি পরা এক ব্যক্তি বৃদ্ধাকে হত্যা করে পালিয়ে গেছেন। পরে সিরাজুলকে সন্দেহ হলে তাঁর বাড়িতে গিয়ে রক্তমাখা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাঁকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। প্রতিবেশী নাজমা জানান, তিনি হত্যাকাণ্ডটি প্রত্যক্ষ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁর ফুফু বাড়ির উঠানে ঝাড়ু দেওয়ার সময় গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় বাধা দিলে ধারালো ছুরি দিয়ে তাঁর গলা কেটে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।
পরে খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত সিরাজুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত রুহুল কুদ্দুস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কেরানীগঞ্জের রোহিতপুরে পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

১

কেরানীগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা অভিযুক্ত গ্রেফতার বাড়িতে ভাঙচুর-লুটপাট

২

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে

৩

নিজস্ব খামারের দুধে মিষ্টি তৈরি, কলাতিয়ায় ‘দীপান্বিতা ডেইরি অ্যান্ড সুইটস’র যাত্রা শুরু

৪

কেরানীগঞ্জে সড়কের পাশে রক্তমাখা নবজাতকের’দায়িত্ব নিলো ইউএন

৫

ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে -আমান উল্লাহ আমান

৬

দেশের অগ্রযাত্রা ঠেকাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: আমান উল্লাহ আমান

৭

কেরানীগঞ্জে বাড়িতে ২৫০ গ্যাস সিলিন্ডার মজুদ, ৪০ হাজার টাকা জরিমান

৮

কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার

৯

কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১০

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতা ও ছেলের বিরুদ্ধে

১১

আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জামায়াত কর্মী গ্রেপ্তারের অভিযোগ, কেরানীগঞ্জে বিক্ষোভ

১২

বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ

১৩

ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান

১৪

কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

১৫

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

১৬

সিংহ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে দিনব্যাপী অভিযান, একাধিক বড় স্থাপনাকে আল্টিমেটাম

১৭

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

১৮

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

১৯

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

২০