ঢাকার চোখ
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি::ঢাকার কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর হোসেন (২৮) ও দুলাল হোসেন (৩৭) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন লাখিরচর এলাকায় আমির মাস্টারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রুম্মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুলাল ও সাগরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার দুলাল হোসেন (৩৭) লাখিরচর এলাকার মৃত আইজ উদ্দিনের ছেলে এবং সাগর হোসেন (২৮) একই এলাকার মো. আব্দুর রহিমের ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুলাল এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরদিকে, সাগর খুচরা পর্যায়ে মাদক বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এসআই মো. রুম্মান খান বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতা ও ছেলের বিরুদ্ধে

২

আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জামায়াত কর্মী গ্রেপ্তারের অভিযোগ, কেরানীগঞ্জে বিক্ষোভ

৩

বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ

৪

ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান

৫

কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

৬

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

৭

সিংহ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে দিনব্যাপী অভিযান, একাধিক বড় স্থাপনাকে আল্টিমেটাম

৮

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

৯

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

১০

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

১১

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

১২

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

১৩

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

১৪

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

১৫

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

১৬

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

১৭

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৮

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৯

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

২০