সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোহিতপুর ও রামেরকান্দা এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক।
অভিযানে নদীর জায়গা দখল করে গড়ে তোলা তিনটি বড় স্থাপনাসহ বেশ কয়েকটি স্থাপনা ভেঙে দেওয়া হয়। এছাড়া তাতী মার্কেট, তমিজউদ্দীন প্লেসসহ কয়েকটি স্থাপনাকে ৭ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে নিজ খরচে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, শাক্তা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান নাসিমা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, সিংহ নদী দখলমুক্ত করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়া হবে। দখলদাররা যত প্রভাবশালীই হোক, নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন