ঢাকার চোখ
২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান। তিনি এই বিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী। ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই তার শিক্ষাজীবনের পথচলা শুরু এবং এ প্রতিষ্ঠান থেকেই তিনি বেড়ে উঠেছেন।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি ও এলএলএম সম্পন্ন করে বর্তমানে তিনি আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ১২ সদস্যের মধ্যে সভাপতি হিসেবে অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে শাকিল হোসেন, দাতা সদস্য আবুল নুর শেখ, অভিভাবক সদস্য মোহাম্মদ রতন মিয়া, মো. হোসেন আলী ও ইমরানা জাহান লতা, বিদ্যুৎসাহী মহিলা সদস্য তানিয়া আক্তার, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সালমা খানম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ক্যাটাগরির সদস্য জাহানারা বেগম, ওয়ার্ড মেম্বার ক্যাটাগরির সদস্য জজ মিয়া এবং শিক্ষক প্রতিনিধি সদস্য রোমানা খানম দায়িত্ব পেয়েছেন। প্রধান শিক্ষক শাহীন আক্তার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, যে বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের সূচনা, সেই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া তার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তাকে সভাপতি নির্বাচিত করার ক্ষেত্রে সহযোগিতা করায় ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ

ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান

কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

সিংহ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে দিনব্যাপী অভিযান, একাধিক বড় স্থাপনাকে আল্টিমেটাম

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

১০

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

১১

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

১২

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

১৩

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

১৪

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৫

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

১৭

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

১৮

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১৯

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

২০