ঢাকার চোখ
৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে জুয়া খেলার সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকার জামাইহাটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কলাতিয়া পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তাররা হলেন, নতুন চর খাড়াকান্দি এলাকার মো. রাকিব (৩০), মো. জাকির হোসেন (৩২), মো. রফিকুল ইসলাম (৩৫), মো. মজিবর রহমান (৫৫) ও মো. আবু কালাম (৪৫)।

কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন  জানান, জামাইহাটি এলাকায় মজিবর রহমানের নির্মাণাধীন বসতঘরের একটি কক্ষে টাকা দিয়ে তাস খেলার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জুয়া খেলার কথা স্বীকার করে আসামীরা।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়া খেলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১০

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

১১

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

১২

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

১৩

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

১৪

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

১৫

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১৬

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

১৭

দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৮

কেরানীগঞ্জে অবৈধ অটোরিকশা গ্যারেজে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮টি ঘর ও ৪৩ অটোরিকশা, ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়ানোর দাবি

১৯

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, র‍্যাবের অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৪

২০