ঢাকার চোখ
২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুরোনো ট্রাকে আগুন দেওয়া ও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ (৫২), সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (৫৫), দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল হাসান তন্ময় (৩০), কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে উল্লেখ করা মো. রিফাত হোসেন শোভন (৩১), ছাত্রলীগের কর্মী হিসেবে উল্লেখ করা মো. রাহাত (২১), মো. জরিপ ওরফে কালা জরিপ (৩৫), রানা মোল্লা (৪৫), স্বপ্নিল হাসান, কাজল, মনির হোসেন, মো. ইয়ামিন (৪০) ও শাওন হোসেন (৩২)।

এজাহারে ঘটনার বিবরণ
এজাহার সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া পশ্চিমপাড়া মসজিদগামী রাস্তার প্রবেশমুখে ঢাকা-মাওয়া হাইওয়ের সার্ভিস লেনের পাশে একটি পুরোনো ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এর প্রায় ১০ মিনিট পর রাত পৌনে ৯ টার দিকে আবদুল্লাহপুর এলাকায় ঢাকা-মাওয়া হাইওয়ের ওভারপাসের নিচে মুন্সিগঞ্জগামী সার্ভিস লেনে দুটি ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে তাদের গ্রেপ্তারে আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে জনমনে আতঙ্ক সৃষ্টি, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে তিন নারীসহ চারজন আটক করা হয়েছে।
এদিকে, ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জের আবদুল্লাহপুর সাউথ টাউন আবাসিক এলাকার সামনে থেকে কামরাঙ্গীরচর থানা যুব মহিলা লীগের সভাপতি পারুল বেগম ও কদমতলী থানা যুব মহিলা লীগের সভাপতি হাসিনা শেখকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
এ সময় তাদের সঙ্গে নূরজাহান নামে আরও এক নারী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তিন নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, সাউথ টাউন এলাকার সামনে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। আটক নারীরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার যুব মহিলা লীগের সভাপতি পদধারী বলে পুলিশ জানিয়েছে।

আজগর হোসেন আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

সিংহ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে দিনব্যাপী অভিযান, একাধিক বড় স্থাপনাকে আল্টিমেটাম

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

১০

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

১১

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১২

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৩

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

১৪

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

১৫

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১৬

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১৭

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

১৮

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১৯

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

২০