কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে মুস্তাকিম (৭) নামে এক শিশুকে গলা টিপে ও রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার আপন খালুর বিরুদ্ধে। পরে শিশুটির মরদেহ একটি পতিত জমিতে ফেলে রাখা হয়।
সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের কিংস্টারের পাশে হান্নানের পতিত জমিতে এ ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম বরিশালের আগৈলঝাড়া থানার আসবৌলা এলাকার মৃত সাহিদ খন্দকারের ছেলে। বর্তমানে সে পরিবারের সঙ্গে কেরানীগঞ্জ মডেল থানার নয়াবাজার মক্কানগর এলাকায় বসবাস করত।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মুস্তাকিমকে তার আপন খালু মো. নান্নু মিয়া হত্যার পর মরদেহ ওই পতিত জমিতে ফেলে রাখেন বলে অভিযোগ রয়েছে। নান্নু মিয়ার বাড়ি বরিশালের উজিরপুর থানার রমজানকাঠি এলাকায়। তিনি বর্তমানে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আটি বাজার কুলচর এলাকায় বসবাস করেন।
সংবাদ পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত নান্নু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দেশের অগ্রযাত্রা ঠেকাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: আমান উল্লাহ আমান
১
কেরানীগঞ্জে বাড়িতে ২৫০ গ্যাস সিলিন্ডার মজুদ, ৪০ হাজার টাকা জরিমান
২
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার
৩
কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
৪
সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতা ও ছেলের বিরুদ্ধে
৫
আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জামায়াত কর্মী গ্রেপ্তারের অভিযোগ, কেরানীগঞ্জে বিক্ষোভ