ঢাকার চোখ
২ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের অগ্রযাত্রা ঠেকাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: আমান উল্লাহ আমান

format: 0; filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 3; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 13107200;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 169.67148;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Partly sunny, icon:1, weatherInfo:100;temperature: 38;zeissColor: bright;

কেরানীগঞ্জ প্রতিনিধি: বিএনপির জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি ও দেশের অগ্রযাত্রা দেখে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়া ও উন্নয়ন দেখে একটি মহল পরিকল্পিতভাবে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। যত ষড়যন্ত্র ও চক্রান্তই হোক না কেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামগঞ্জে সবাইকে সতর্ক অবস্থায় থাকতে হবে, যাতে কোনোভাবেই ফ্যাসিস্টরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা আর কখনো ফিরে আসতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, জনগণের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। কৃষকদের সহায়তায় কৃষক কার্ডের মাধ্যমে সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিএনপির স্থানীয় নেতাকর্মী ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের ১ হাজার ৩১৬ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড ও কৃষি সহায়তা বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রা ঠেকাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: আমান উল্লাহ আমান

১

কেরানীগঞ্জে বাড়িতে ২৫০ গ্যাস সিলিন্ডার মজুদ, ৪০ হাজার টাকা জরিমান

২

কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার

৩

কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৪

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতা ও ছেলের বিরুদ্ধে

৫

আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জামায়াত কর্মী গ্রেপ্তারের অভিযোগ, কেরানীগঞ্জে বিক্ষোভ

৬

বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ

৭

ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান

৮

কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

৯

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

১০

সিংহ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে দিনব্যাপী অভিযান, একাধিক বড় স্থাপনাকে আল্টিমেটাম

১১

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

১২

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

১৩

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

১৪

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

১৫

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

১৬

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

১৭

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

১৮

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

১৯

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

২০