ঢাকার চোখ
১২ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলে মনির হোসেনকে (২৬) আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মনির ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে বুধবার আদালতে দেওয়া জবানবন্দিতেও তিনি অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দিবাগত রাতে উপজেলার বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চান্দেরচর লেকু মার্কেট এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় ২২ জুলাই যুবদল কর্মী আব্দুস সালাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সিরাজদীখান থানায় মামলা করেন।
মামলার পর ঘটনাটি তদন্তে নামে পুলিশ। অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে একই দিন নাহিদ হাসান (২৩) ও ওসমান গনি (২৪) নামে দুজনকে আটক করে রিমান্ডে নেওয়া হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মনির হোসেনের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে বলে দাবি পুলিশের।
পুলিশের ভাষ্য, ঘটনার পর থেকে মনির হোসেন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি অগ্নিসংযোগের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আটক মনির হোসেন বুধবার আদালতে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তবে জবানবন্দির বিস্তারিত বিষয় পরে জানানো হবে।
এদিকে অভিযুক্ত মনির হোসেন বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামের ছেলে। ফলে বিএনপিরই একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দলের স্থানীয় নেতার ছেলের নাম আসায় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মনিরের বাবা ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘কারও ইন্ধনে হয়তো এমন কাজ করেছে। তবে কী কারণে করেছে, তা পুলিশ বলতে পারবে।’
বালুচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবুল হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রাজনৈতিক কার্যালয় কোনো ব্যক্তিগত বিরোধ মেটানোর জায়গা নয়। ব্যক্তিগত বা ব্যবসায়িক কোনো বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধান করা উচিত।’
বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ বলেন, ‘ঘটনার বিষয়টি আমি অবগত আছি। বিএনপি নেতার ছেলে হোক বা অন্য কেউ—এ ঘটনায় যে-ই জড়িত থাকুক, তার শাস্তি হওয়া উচিত।’
বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলের নাম আসা এবং পুলিশের দাবি অনুযায়ী তাঁর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জামায়াত কর্মী গ্রেপ্তারের অভিযোগ, কেরানীগঞ্জে বিক্ষোভ

১

বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ

২

ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান

৩

কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

৪

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

৫

সিংহ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে দিনব্যাপী অভিযান, একাধিক বড় স্থাপনাকে আল্টিমেটাম

৬

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

৭

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

৮

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

৯

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

১০

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

১১

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

১২

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

১৩

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

১৪

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

১৫

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৬

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

১৮

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

১৯

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

২০