ঢাকার চোখ
৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি:
রাজধানীর  কেরানীগঞ্জে পৃথক তিনটি স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও নৌপুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে ও দুপুরে এসব মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।
উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে চুনকুটিয়া হিজলতলা এলাকা থেকে মানিক (২২) নামে এক কারখানাশ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, মানিক আমিরাবাগ এলাকার একটি সিলভার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার বিকেলে তিনি কাজে যাওয়ার পর গভীর রাতে কারখানা থেকে ফোন করে জানানো হয়, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত কারখানায় গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এ অবস্থায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
অন্যদিকে, বুধবার দুপুরে শাক্তা ইউনিয়নের রায়েরচর এলাকা এবং বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা শ্মশানঘাট থেকে অজ্ঞাতপরিচয় আরও দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
নৌপুলিশ জানায়, উদ্ধার হওয়া দুই যুবকের বয়স আনুমানিক ১৫ থেকে ২২ বছরের মধ্যে। পোস্তগোলা শ্মশানঘাট থেকে উদ্ধার হওয়া মরদেহটি তিন থেকে চার দিন আগের বলে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল লাল রঙের শর্ট প্যান্ট। অন্যদিকে, আটিবাজার খাল থেকে উদ্ধার হওয়া যুবকের মরদেহটি ছিল উলঙ্গ অবস্থায়।
তিনটি মরদেহই ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ ও কেরানীগঞ্জ মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: আজগর হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১

বন্যা প্রবাহ এলাকা দেখিয়ে কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে রিট

২

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা বদিউল আলম গ্রেফতার

৩

কেরানীগঞ্জে পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

৪

কেরানীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল গড়বে হান্ডা, বিনিয়োগ ২৫ কোটি ডলার,কর্মসংস্থান ২৫ হাজার

৫

কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

৬

কেরানীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার -১

৭

রাজধানীর কেরানীগঞ্জের রোহিতপুরে পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

৮

কেরানীগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা অভিযুক্ত গ্রেফতার বাড়িতে ভাঙচুর-লুটপাট

৯

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে

১০

নিজস্ব খামারের দুধে মিষ্টি তৈরি, কলাতিয়ায় ‘দীপান্বিতা ডেইরি অ্যান্ড সুইটস’র যাত্রা শুরু

১১

কেরানীগঞ্জে সড়কের পাশে রক্তমাখা নবজাতকের’দায়িত্ব নিলো ইউএন

১২

ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে -আমান উল্লাহ আমান

১৩

দেশের অগ্রযাত্রা ঠেকাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: আমান উল্লাহ আমান

১৪

কেরানীগঞ্জে বাড়িতে ২৫০ গ্যাস সিলিন্ডার মজুদ, ৪০ হাজার টাকা জরিমান

১৫

কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার

১৬

কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতা ও ছেলের বিরুদ্ধে

১৮

আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জামায়াত কর্মী গ্রেপ্তারের অভিযোগ, কেরানীগঞ্জে বিক্ষোভ

১৯

বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ

২০