ঢাকার চোখ
১৫ নভেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর থেকে ২০ পিস ইয়াবাসহ রিয়াজ উদ্দিন ওরফে জিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে মুগারচর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার জিয়া মুগারচর গ্রামের রবিউল আউয়ালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রোহিতপুর ও কলাতিয়া এলাকার বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছিলেন।
রোহিতপুর আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুম্মান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ জিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, রোহিতপুর থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১

বন্যা প্রবাহ এলাকা দেখিয়ে কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে রিট

২

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা বদিউল আলম গ্রেফতার

৩

কেরানীগঞ্জে পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

৪

কেরানীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল গড়বে হান্ডা, বিনিয়োগ ২৫ কোটি ডলার,কর্মসংস্থান ২৫ হাজার

৫

কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

৬

কেরানীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার -১

৭

রাজধানীর কেরানীগঞ্জের রোহিতপুরে পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

৮

কেরানীগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা অভিযুক্ত গ্রেফতার বাড়িতে ভাঙচুর-লুটপাট

৯

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে

১০

নিজস্ব খামারের দুধে মিষ্টি তৈরি, কলাতিয়ায় ‘দীপান্বিতা ডেইরি অ্যান্ড সুইটস’র যাত্রা শুরু

১১

কেরানীগঞ্জে সড়কের পাশে রক্তমাখা নবজাতকের’দায়িত্ব নিলো ইউএন

১২

ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে -আমান উল্লাহ আমান

১৩

দেশের অগ্রযাত্রা ঠেকাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: আমান উল্লাহ আমান

১৪

কেরানীগঞ্জে বাড়িতে ২৫০ গ্যাস সিলিন্ডার মজুদ, ৪০ হাজার টাকা জরিমান

১৫

কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার

১৬

কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতা ও ছেলের বিরুদ্ধে

১৮

আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জামায়াত কর্মী গ্রেপ্তারের অভিযোগ, কেরানীগঞ্জে বিক্ষোভ

১৯

বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ

২০