ঢাকার চোখ
১ জুলাই ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শন করলেন ঢাকা জেলার পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানের নির্দেশনা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কার্যালয় পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে তিনি কার্যালয়টি পরিদর্শন করে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে মতবিনিময় করেন।

জানা যায়, গত ২৯ জুন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের মালিকপক্ষ ও প্রতিষ্ঠানের পরিবহন শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময়কালে উভয় পক্ষ পুলিশ সুপারের নির্দেশনা মেনে চলার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কোনো সুযোগসন্ধানী তৃতীয় পক্ষ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো পক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শন শেষে পুলিশ সুপার উক্ত ঘটনায় আহত কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুসসহ অন্যান্য আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শন করলেন ঢাকা জেলার পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানের নির্দেশনা

জিনজিরায় মূল সড়ক দখল করে ইট-বালুর ব্যবসা, দুর্ভোগে এলাকাবাসী

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

রোহিতপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি, আহবায়ক আবুল হাসনাত সদস্য সচিব সোহেল

১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জে বদ্ধ ঘরে মিলল নরসুন্দর শ্রী শমির চন্দ্র শীলের নিথর দেহ

মজার ছলে ‘আব্বা’ ডাকতে বলায় বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কেরানীগঞ্জে কুজুমি জাপান ভিসা কনসালটেন্সি ও একাডেমি পরিদর্শনে আসাহি ইউনিভার্সিটির প্রতিনিধি দল

১০

দক্ষিণ কেরানীগঞ্জে ৫০৯ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন গয়েশ্বর চন্দ্র রায়

১১

কেরানীগঞ্জ মডেল থানার ৭৬৯ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন আমান উল্লাহ আমান

১২

কেরানীগঞ্জে ১,২৭৮ পরিবার পেলো ফ্যামিলি কার্ড

১৩

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, মোটরসাইকেল ছিনতাই

১৪

কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ২০১৪ বিশ্বকাপের ব্রাজিল ম্যাচের স্মৃতি মনে করিয়ে দিল জার্মানি

১৫

বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ

১৬

কেরানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

১৭

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৮

এই তুরস্ককে ভুলে গেলে চলবে?

১৯

নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার বিরুদ্ধে কেরানীগঞ্জে সচেতনতামূলক সভা

২০