ঢাকার চোখ
৩০ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে পাস হয়েছে ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’। এর মাধ্যমে প্রায় ১৫০ বছরের পুরোনো ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭’ বাতিল করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

নতুন আইনে জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিং, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ভিপিএন, ক্রিপ্টোকারেন্সি, ভুয়া সিম ও এমএফএস অ্যাকাউন্টসহ ২৪ ধরনের বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। আইনে মোট ১৪ ধরনের অপরাধের জন্য কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

আইন অনুযায়ী সাধারণ জুয়ার জন্য সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা, অনলাইন জুয়ার জন্য সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা এবং অনলাইন বেটিংয়ের জন্য সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া ম্যাচ ফিক্সিংয়ের জন্য সাত বছর কারাদণ্ড ও এক কোটি টাকা এবং স্পট ফিক্সিংয়ের জন্য পাঁচ বছর কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

ভিপিএন, প্রক্সি, মিরর সাইট, ভুয়া সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে জুয়া পরিচালনার ক্ষেত্রেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। একই অপরাধ পুনরায় করলে সর্বোচ্চ শাস্তির দ্বিগুণ পর্যন্ত দণ্ড দেওয়া যাবে।

আইনে অপরাধে ব্যবহৃত অর্থ, ব্যাংক হিসাব, এমএফএস অ্যাকাউন্ট, ডিজিটাল ওয়ালেট, ক্রিপ্টো সম্পদ, সার্ভার ও অন্যান্য সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে। অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত অপরাধের বিচার সাইবার ট্রাইব্যুনালে হবে এবং আইনের আওতায় সব অপরাধ আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপস অযোগ্য হিসেবে গণ্য হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রযুক্তিনির্ভর জুয়া, অর্থপাচার ও প্রতারণা মোকাবিলায় যুগোপযোগী ও সমন্বিত আইন প্রণয়নের প্রয়োজনীয়তা থেকেই নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শন করলেন ঢাকা জেলার পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানের নির্দেশনা

জিনজিরায় মূল সড়ক দখল করে ইট-বালুর ব্যবসা, দুর্ভোগে এলাকাবাসী

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

রোহিতপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি, আহবায়ক আবুল হাসনাত সদস্য সচিব সোহেল

১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জে বদ্ধ ঘরে মিলল নরসুন্দর শ্রী শমির চন্দ্র শীলের নিথর দেহ

মজার ছলে ‘আব্বা’ ডাকতে বলায় বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কেরানীগঞ্জে কুজুমি জাপান ভিসা কনসালটেন্সি ও একাডেমি পরিদর্শনে আসাহি ইউনিভার্সিটির প্রতিনিধি দল

১০

দক্ষিণ কেরানীগঞ্জে ৫০৯ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন গয়েশ্বর চন্দ্র রায়

১১

কেরানীগঞ্জ মডেল থানার ৭৬৯ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন আমান উল্লাহ আমান

১২

কেরানীগঞ্জে ১,২৭৮ পরিবার পেলো ফ্যামিলি কার্ড

১৩

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, মোটরসাইকেল ছিনতাই

১৪

কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ২০১৪ বিশ্বকাপের ব্রাজিল ম্যাচের স্মৃতি মনে করিয়ে দিল জার্মানি

১৫

বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ

১৬

কেরানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

১৭

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৮

এই তুরস্ককে ভুলে গেলে চলবে?

১৯

নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার বিরুদ্ধে কেরানীগঞ্জে সচেতনতামূলক সভা

২০