ঢাকার চোখ
২৫ জুন ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সন্ত্রাস, নৈরাজ্য ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে মিছিল, গণঅবস্থান ও মোটরসাইকেল শোডাউন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল ২৪ জুন দিনব্যাপী ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে নবাবগঞ্জের যন্ত্রাইল বটতলা থেকে মিছিল শুরু হয়ে নবাবগঞ্জ চৌরাস্তা হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে বাগমারা, দিঘীরপাড়, বক্সনগর, বর্ধনপাড়া, কোমরগঞ্জ, আগলা, টিকরপুর, গালিমপুর ও বানাঘাটা হয়ে থানার মোড় রতন চত্বরে পৌঁছে মোটরসাইকেল শোডাউন শেষ করা হয়। এরপর নেতাকর্মীরা ব্যানারসহ পদযাত্রা ও মিছিলের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন।

একই দিনে দোহার উপজেলার জয়পাড়া থেকে আরেকটি মিছিল শুরু হয়ে নিকড়া চক, মাঝিরকান্দা, সাদাপুর ও আমতলা অতিক্রম করে নবাবগঞ্জ চৌরাস্তা হয়ে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব। এতে দোহার উপজেলা ছাত্রদল, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল এবং দুই উপজেলার বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস, দখলবাজি ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধেও ধারাবাহিক কর্মসূচি চলবে বলে তারা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১০

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

১১

দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১২

কেরানীগঞ্জে অবৈধ অটোরিকশা গ্যারেজে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮টি ঘর ও ৪৩ অটোরিকশা, ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়ানোর দাবি

১৩

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, র‍্যাবের অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৪

১৪

সোহেলের পর ক্রিকেট কোচিংকে বিদায় জানালেন কেরানীগঞ্জের আরিফ সোলাইমান

১৫

আলুকান্দা স্ট্যান্ড বাজার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাক্তার চর এফসি

১৬

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

১৭

রাস্তায় ময়লা ফেলায় শাস্তি, নিজ খরচে স্তুপকৃত ময়লা পরিষ্কারের নির্দেশ

১৮

ডিবির পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

সাভারে নিখোঁজের পাঁচ মাসেও মেলেনি চিত্রনায়িকা নাসিমা খানের ছেলের সন্ধান

২০