ঢাকার চোখ
১৩ জুন ২০২৬, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবল কাশেম (৬০), কলাতিয়া ইউনিয়ন যুবলীগ কর্মী জহিরুল ইসলাম (৩৮), কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমান মিয়া (৬১), কলাতিয়া ইউনিয়ন যুবলীগ সদস্য সাদ্দাম হোসেন (৪০), কলাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ আতিকুল ইসলাম (৪০) এবং চুড়াইন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কবির মোল্লা (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় সংশ্লিষ্টতা রয়েছে।

ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৬, তারিখ ১০ জুন ২০২৬ এর সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে অবৈধ অটোরিকশা গ্যারেজে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮টি ঘর ও ৪৩ অটোরিকশা, ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়ানোর দাবি

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, র‍্যাবের অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৪

সোহেলের পর ক্রিকেট কোচিংকে বিদায় জানালেন কেরানীগঞ্জের আরিফ সোলাইমান

আলুকান্দা স্ট্যান্ড বাজার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাক্তার চর এফসি

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

রাস্তায় ময়লা ফেলায় শাস্তি, নিজ খরচে স্তুপকৃত ময়লা পরিষ্কারের নির্দেশ

ডিবির পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সাভারে নিখোঁজের পাঁচ মাসেও মেলেনি চিত্রনায়িকা নাসিমা খানের ছেলের সন্ধান

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত লাবিন না ফেরার দেশে

সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব সংসদে।

১০

কেরানীগঞ্জে আব্দুল্লাহপুরে দর্জিকে মেরে হাসপাতালে পাঠালো বিএনপি নেতার ছেলে

১১

ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বাধ্যতামূলক অবসরে

১২

কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর নিহত, আহত ২, আটক ১

১৩

মোটরসাইকেল দুর্ঘটনায় কেরানীগঞ্জের তিন যুবক নিহত, আহত-২

১৪

ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাবো: গয়েশ্বর চন্দ্র রায়

১৫

স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শন করলেন ঢাকা জেলার পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানের নির্দেশনা

১৬

জিনজিরায় মূল সড়ক দখল করে ইট-বালুর ব্যবসা, দুর্ভোগে এলাকাবাসী

১৭

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা

১৮

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি

১৯

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০