ঢাকার চোখ
৪ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে শ্রমিকদের আবাসিক সেড থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে একটি ফার্নিচার কারখানার শ্রমিকদের আবাসিক সেড থেকে মো. বাবু (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার দ্বীন ফার্নিচার কারখানার শ্রমিকদের আবাসিক সেডের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. বাবু দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে কদমতলী গোলচত্বর এলাকায় পান-সিগারেটের ব্যবসা করতেন। প্রতিদিন ব্যবসা শেষে তিনি দ্বীন ফার্নিচার কারখানার শ্রমিকদের আবাসিক সেডের তৃতীয় তলায় রাতযাপন করতেন। ঈদুল আজহার ছুটিতে কারখানার অধিকাংশ শ্রমিক নিজ নিজ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় তিনি সেখানে একাই অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার দুপুরে কারখানার দারোয়ান আবাসিক সেডের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে সন্দেহ করেন। পরে তিনি সেডের তৃতীয় তলায় গিয়ে একটি কক্ষের ভেতরে মো. বাবুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচা আসলাম ভান্ডারী জানান, ছোটবেলা থেকেই বাবু তার কাছে মানুষ হয়েছেন। গত তিন দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার দ্বীন ফার্নিচার কারখানায় এসে জানতে পারেন, শ্রমিকদের আবাসিক সেডে কম্বল মোড়ানো অবস্থায় তার ভাতিজার মরদেহ পাওয়া গেছে। তিনি দাবি করেন, বাবুকে হত্যা করে তার কাছে থাকা টাকা-পয়সা লুট করা হয়ে থাকতে পারে।
তবে এ বিষয়ে কারখানা মালিকপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। এ কারণে মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে শ্রমিকদের আবাসিক সেড থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রেমে বাধা, মায়ের বকাঝকায় নদীতে ঝাঁপ, ৬ দিন পর মিললো ফাতেমার লাশ

কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ৪, ঘাতক বাস আটক

পদ্মা প্লাটুনকে হারিয়ে বটতলী প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন সোনালী স্টাইকার্স

কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদক কারবারি আমার দলের হলেও তাকে পুলিশে দিন: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জে শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

১০

দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে কেরানীগঞ্জে জমজমাট ফুটবল ফাইনা

১১

কোরবানি হচ্ছেনা ডোনাল্ড ট্রাম্প, পুলিশ হেফাজতে থানায় বন্দী

১২

কেরানীগঞ্জে আলোচনায় ১৪০০ কেজির টাইসন

১৩

ট্রাম্প এখন কেরানীগঞ্জের জিনজিরায়

১৪

এক ঘন্টার মধ্যে মহাসড়ক থেকে গরু সরানোর নির্দেশ কেরানীগঞ্জে দুই ইজারাদারকে জরিমানা

১৫

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কদমতলীতে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে অভিযান

১৬

তিনশো টাকার বিরোধে কেরানীগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৭

কেরানীগঞ্জে ১০০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

কেরানীগঞ্জে শশুরবাড়িতে উষ্ণ অভ্যর্থনা পেলেন এমপি মমতাজ আলো

১৯

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর মৃত্যু

২০