ঢাকার চোখ
১৮ মে ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে অস্বাভাবিক কম দামে পশুর হাটের ইজারা সম্পন্ন, বিপুল রাজস্ব হারালো সরকার

কেরানীগঞ্জে অস্বাভাবিক কম দামে পশুর হাটের ইজারা সম্পন্ন, বিপুল রাজস্ব হারালো সরকার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ৯টি পশুর হাটের মধ্যে ৫টির ইজারা সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি হাট অস্বাভাবিক কম দামে ইজারা হওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে বলে আলোচনা চলছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাসরাবাদ হাটে ৩টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে সর্বোচ্চ ২৩ লাখ ১০ হাজার টাকায় হাটটির ইজারা পান হাজী মোঃ সেলিম। অথচ গত বছর একই হাটের ইজারা হয়েছিল ৬১ লাখ টাকায়।

আগানগর আমবাগিচা বালুর মাঠ পশুর হাটের ইজারা সর্বোচ্চ ৫৯ লাখ ৩৩ হাজার টাকায় পান হাজী আনোয়ার হোসেন। যা গত বছরের তুলনায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা কম।

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ঐতিহ্যবাহী জিনজিরা পশুর হাট। মাত্র ৭ লাখ টাকায় হাটটির ইজারা পান মোঃ মোজাদ্দেদ আলী বাবু। যেখানে গত বছর একই হাটের ইজারা মূল্য ছিল ১৫ লাখ ২৫ হাজার টাকা। অস্বাভাবিক কম দামে ইজারা হওয়ায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এছাড়া কেরানীগঞ্জ মডেল থানার নতুন সোনাকান্দা গবাদিপশুর হাট ৪ লাখ ৫০ হাজার টাকায় ইজারা পান শাহাবুদ্দিন মেম্বার। গতবছর হাটটির ইজারা ছিলো ৬ লাখ ৫০ হাজার। অপরদিকে গত বছর ব্যাপক আলোচিত মিলিনিয়াম সিটি পশুর হাটের ইজারা পান হাজী সাইফুল ইসলাম ২৬ লাখ ৬০ হাজার টাকায়। অথচ গত বছর হাটটির ইজারা মূল্য ছিল প্রায় ৭২ লাখ টাকা।

কাঙ্ক্ষিত দরপত্র না পাওয়ায় রাজাবাড়ী বালুর মাঠ, রসুলপুর মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠ, খাড়াকান্দী মাদ্রাসা হাট ও বাঘাশুর হাটের ইজারা দেওয়া সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওমর ফারুক জানান, সরকারি নীতিমালা অনুসরণ করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হাটগুলোর ইজারা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যেসব হাটে কাঙ্ক্ষিত দরপত্র পাওয়া যায়নি, সেগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল দুর্ঘটনায় কেরানীগঞ্জের তিন যুবক নিহত, আহত-২

ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাবো: গয়েশ্বর চন্দ্র রায়

স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শন করলেন ঢাকা জেলার পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানের নির্দেশনা

জিনজিরায় মূল সড়ক দখল করে ইট-বালুর ব্যবসা, দুর্ভোগে এলাকাবাসী

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

রোহিতপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি, আহবায়ক আবুল হাসনাত সদস্য সচিব সোহেল

১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জে বদ্ধ ঘরে মিলল নরসুন্দর শ্রী শমির চন্দ্র শীলের নিথর দেহ

১০

মজার ছলে ‘আব্বা’ ডাকতে বলায় বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১১

কেরানীগঞ্জে কুজুমি জাপান ভিসা কনসালটেন্সি ও একাডেমি পরিদর্শনে আসাহি ইউনিভার্সিটির প্রতিনিধি দল

১২

দক্ষিণ কেরানীগঞ্জে ৫০৯ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন গয়েশ্বর চন্দ্র রায়

১৩

কেরানীগঞ্জ মডেল থানার ৭৬৯ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন আমান উল্লাহ আমান

১৪

কেরানীগঞ্জে ১,২৭৮ পরিবার পেলো ফ্যামিলি কার্ড

১৫

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, মোটরসাইকেল ছিনতাই

১৬

কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ২০১৪ বিশ্বকাপের ব্রাজিল ম্যাচের স্মৃতি মনে করিয়ে দিল জার্মানি

১৭

বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ

১৮

কেরানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

১৯

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

২০