ঢাকার চোখ
১৯ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে সড়কে কলাগাছ ফেলে গণডাকাতি,  মোবাইলসহ টাকা-স্বর্ণালংকার লুট

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে সড়কে কলাগাছ ফেলে যানবাহন আটকে গণডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রামেরকান্দা-কলাতিয়া সড়কের আকসাইল ডেঙ্গারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাত দল সড়কের ওপর কলাগাছ ফেলে যানবাহনের চলাচল বন্ধ করে দেয়। এ সময় একটি বিদেশি যাত্রীবাহী প্রাইভেটকার, কয়েকটি পিকআপ ও ট্রাকসহ একাধিক যানবাহনে হামলা চালিয়ে যাত্রী ও চালকদের কাছ থেকে ১৫থেকে ২০টি মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।
প্রত্যক্ষদর্শী আশিক জানান, রাত ২টার দিকে বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে বেলনা গ্রামের বাসায় ফিরছিলেন তিনি। আকসাইল ডেঙ্গার মোড়ে পৌঁছে কয়েকটি প্রাইভেটকার, পিকআপ ও ট্রাক থামিয়ে ডাকাতি করতে দেখেন। কিছুটা দূরে থাকায় তিনি গাড়ি ঘুরিয়ে কোনো রকমে সেখান থেকে চলে যান। তবে ডাকাতরা অনেকের কাছ থেকেই টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে জানান তিনি।
এদিকে ডাকাতির শিকার রোহিতপুর এলাকার এক ট্রাক চালক অভিযোগ করেন, আকসাইল ব্রিজের কাছেই পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল। এ সময় রাস্তায় কোনো সমস্যা নেই বলে পুলিশ আশ্বস্ত করেছিল। কিন্তু কিছুদূর যাওয়ার পর ডাকাতদের কবলে পড়ে তাঁর সঙ্গে থাকা প্রায় ৫০ হাজার টাকা খোয়াতে হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, ডাকাতির বিষয়টি তাঁর জানা নেই। আগের রাতে ফ্যাসিস্টদের নিয়ে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকায় ঘটনাটি তাঁর কাছে পৌঁছায়নি বলে ধারণা করছেন তিনি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
রাতের সড়কে যাত্রী ও চালকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলছেন শীত এলেই ডাকাতি বেড়ে যায়। তাই প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে সড়কে কলাগাছ ফেলে গণডাকাতি,  মোবাইলসহ টাকা-স্বর্ণালংকার লুট

১

কেরানীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২

বন্যা প্রবাহ এলাকা দেখিয়ে কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে রিট

৩

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা বদিউল আলম গ্রেফতার

৪

কেরানীগঞ্জে পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

৫

কেরানীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল গড়বে হান্ডা, বিনিয়োগ ২৫ কোটি ডলার,কর্মসংস্থান ২৫ হাজার

৬

কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

৭

কেরানীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার -১

৮

রাজধানীর কেরানীগঞ্জের রোহিতপুরে পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

৯

কেরানীগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা অভিযুক্ত গ্রেফতার বাড়িতে ভাঙচুর-লুটপাট

১০

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে

১১

নিজস্ব খামারের দুধে মিষ্টি তৈরি, কলাতিয়ায় ‘দীপান্বিতা ডেইরি অ্যান্ড সুইটস’র যাত্রা শুরু

১২

কেরানীগঞ্জে সড়কের পাশে রক্তমাখা নবজাতকের’দায়িত্ব নিলো ইউএন

১৩

ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে -আমান উল্লাহ আমান

১৪

দেশের অগ্রযাত্রা ঠেকাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: আমান উল্লাহ আমান

১৫

কেরানীগঞ্জে বাড়িতে ২৫০ গ্যাস সিলিন্ডার মজুদ, ৪০ হাজার টাকা জরিমান

১৬

কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার

১৭

কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতা ও ছেলের বিরুদ্ধে

১৯

আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জামায়াত কর্মী গ্রেপ্তারের অভিযোগ, কেরানীগঞ্জে বিক্ষোভ

২০