ঢাকার চোখ
২১ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিতপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি, আহবায়ক আবুল হাসনাত সদস্য সচিব সোহেল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঃ ঢাকা জেলা ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ ইউনিট রোহিতপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে রোহিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ কমিটির অনুমোদন দেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী।

নতুন কমিটিতে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ আবুল হাসনাতকে আহবায়ক এবং কেরানীগঞ্জ মডেল উপজেলা জাসাসের সাবেক আহবায়ক সোহানুর রহমান সোহেলকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ইসাঈল হোসেন জবিউল্লাহকে এক নম্বর যুগ্ম আহবায়ক করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির আহবায়ক আবুল হাসনাত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ দলের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সকলকে সঙ্গে নিয়ে রোহিতপুর ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি কার্যকর পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার চেষ্টা করবেন।

সদস্য সচিব সোহানুর রহমান সোহেল বলেন, দলের এই দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে বিএনপির আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১০

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

১১

দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১২

কেরানীগঞ্জে অবৈধ অটোরিকশা গ্যারেজে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮টি ঘর ও ৪৩ অটোরিকশা, ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়ানোর দাবি

১৩

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, র‍্যাবের অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৪

১৪

সোহেলের পর ক্রিকেট কোচিংকে বিদায় জানালেন কেরানীগঞ্জের আরিফ সোলাইমান

১৫

আলুকান্দা স্ট্যান্ড বাজার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাক্তার চর এফসি

১৬

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

১৭

রাস্তায় ময়লা ফেলায় শাস্তি, নিজ খরচে স্তুপকৃত ময়লা পরিষ্কারের নির্দেশ

১৮

ডিবির পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

সাভারে নিখোঁজের পাঁচ মাসেও মেলেনি চিত্রনায়িকা নাসিমা খানের ছেলের সন্ধান

২০