ঢাকার চোখ
১০ জুন ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার বিরুদ্ধে কেরানীগঞ্জে সচেতনতামূলক সভা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ( ৯ জুন) উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

সভায় কেরানীগঞ্জ উপজেলার ঢাকা-৩ আসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়াসহ অনেকে।

সভায় বক্তারা নারী ও শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জাগ্রতকরণ এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

১

কেরানীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার -১

২

রাজধানীর কেরানীগঞ্জের রোহিতপুরে পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

৩

কেরানীগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা অভিযুক্ত গ্রেফতার বাড়িতে ভাঙচুর-লুটপাট

৪

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে

৫

নিজস্ব খামারের দুধে মিষ্টি তৈরি, কলাতিয়ায় ‘দীপান্বিতা ডেইরি অ্যান্ড সুইটস’র যাত্রা শুরু

৬

কেরানীগঞ্জে সড়কের পাশে রক্তমাখা নবজাতকের’দায়িত্ব নিলো ইউএন

৭

ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে -আমান উল্লাহ আমান

৮

দেশের অগ্রযাত্রা ঠেকাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: আমান উল্লাহ আমান

৯

কেরানীগঞ্জে বাড়িতে ২৫০ গ্যাস সিলিন্ডার মজুদ, ৪০ হাজার টাকা জরিমান

১০

কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার

১১

কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১২

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতা ও ছেলের বিরুদ্ধে

১৩

আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জামায়াত কর্মী গ্রেপ্তারের অভিযোগ, কেরানীগঞ্জে বিক্ষোভ

১৪

বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ

১৫

ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান

১৬

কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

১৭

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

১৮

সিংহ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে দিনব্যাপী অভিযান, একাধিক বড় স্থাপনাকে আল্টিমেটাম

১৯

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

২০