ঢাকার চোখ
৪ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমে বাধা, মায়ের বকাঝকায় নদীতে ঝাঁপ, ৬ দিন পর মিললো ফাতেমার লাশ

কেরানীগঞ্জ প্রতিনিধি: কৈশোরের আবেগ, পরিবারের শাসন আর একটি মুহূর্তের অভিমান। সেই অভিমানই কেড়ে নিল নবম শ্রেণির ছাত্রী ফারহানা ফাতেমের (১৪) জীবন। সাত দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে ধলেশ্বরী নদী থেকে উদ্ধার হলো তার মরদেহ। ঘটনাটি ঘিরে শোক নেমে এসেছে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের মিঠাপুর এলাকায়।

নিহত ফারহানা ফাতেম মিঠাপুর এলাকার ফারুক মোল্লার মেয়ে এবং স্থানীয় কলাতিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ মে সন্ধ্যায় এক সহপাঠী ছেলের সঙ্গে বাইরে ঘুরে দেরিতে বাড়ি ফেরে সে। বিষয়টি নিয়ে তার মা বকাঝকা করেন। এমনকি কিছু সময়ের জন্য তাকে ঘরে ঢুকতেও দেননি। অভিমান করে বাড়ির সামনে প্রায় আধাঘণ্টা অবস্থান করার পর সেখান থেকে চলে যায় ফাতেমা।

পরিবারের সদস্যরা জানান, প্রথমে তারা ভেবেছিলেন রাগ করে হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেছে। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে ফিরে না আসায় উদ্বেগ বাড়তে থাকে। এদিকে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর বাড়ি থেকে দুই কিলোমিটার দূর ধলেশ্বরী নদীর ভেন্ডিঘাট এলাকা থেকে তার বোরকার ওড়না ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। তখন থেকেই পরিবারের সদস্যদের মনে আশঙ্কা জন্ম নেয়, হয়তো আর বেঁচে নেই ফাতেমা।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাড়ি থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের ধলেশ্বরী নদীতে কচুরিপানার সঙ্গে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে ছুটে যান স্বজনরা। পরে মরদেহটি ফারহানা ফাতেমের বলে শনাক্ত করা হয়।

প্রত্যক্ষদর্শী রিয়াজ জানান, সকাল ১০টার দিকে নদীতে একটি লাশ দেখতে পেয়ে লোকজন জড়ো হয়। এ সময় এলাকায় মাইকিং করতে থাকা ফাতেমার স্বজনদের খবর দেওয়া হলে তারা এসে মরদেহ শনাক্ত করেন।

নিহতের স্বজন আব্দুল কাইয়ুম জানান, ফাতেমার এক সহপাঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে পরিবারে আপত্তি ছিল। ঘটনার দিন মায়ের বকাঝকার পর সে অভিমান করে চলে যায়। পরে আর ফিরে আসেনি।

স্থানীয়দের মতে, ঘটনাটি শুধু একটি মৃত্যুর নয়, বরং পরিবার ও সন্তানের মধ্যে দূরত্ব, অভিমান এবং কৈশোরের আবেগ নিয়ন্ত্রণে ব্যর্থতার একটি নির্মম উদাহরণ। সামান্য একটি ঘটনার পরিণতি যে কত ভয়াবহ হতে পারে, ফাতেমার মৃত্যু যেন সেই বার্তাই দিয়ে গেল।

প্রতিবেশী আমেনা বলেন, আজকের এই ঘটনা পুরো এলাকাকে নাড়া দিয়েছে। একটি মেয়ে সামান্য অভিমানে নিজের জীবন শেষ করে দেবে, এটা কেউ ভাবতে পারেনি।

পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে নিখোঁজের ঘটনায় কলাতিয়া পুলিশ ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জামিলুল হক জানান, বিষয়টি নৌ পুলিশ তদন্ত করছে। পরিবারের লোকজন লাশ সনাক্ত করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে শ্রমিকদের আবাসিক সেড থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রেমে বাধা, মায়ের বকাঝকায় নদীতে ঝাঁপ, ৬ দিন পর মিললো ফাতেমার লাশ

কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ৪, ঘাতক বাস আটক

পদ্মা প্লাটুনকে হারিয়ে বটতলী প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন সোনালী স্টাইকার্স

কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদক কারবারি আমার দলের হলেও তাকে পুলিশে দিন: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জে শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

১০

দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে কেরানীগঞ্জে জমজমাট ফুটবল ফাইনা

১১

কোরবানি হচ্ছেনা ডোনাল্ড ট্রাম্প, পুলিশ হেফাজতে থানায় বন্দী

১২

কেরানীগঞ্জে আলোচনায় ১৪০০ কেজির টাইসন

১৩

ট্রাম্প এখন কেরানীগঞ্জের জিনজিরায়

১৪

এক ঘন্টার মধ্যে মহাসড়ক থেকে গরু সরানোর নির্দেশ কেরানীগঞ্জে দুই ইজারাদারকে জরিমানা

১৫

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কদমতলীতে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে অভিযান

১৬

তিনশো টাকার বিরোধে কেরানীগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৭

কেরানীগঞ্জে ১০০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

কেরানীগঞ্জে শশুরবাড়িতে উষ্ণ অভ্যর্থনা পেলেন এমপি মমতাজ আলো

১৯

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর মৃত্যু

২০