ঢাকার চোখ
৩ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা প্লাটুনকে হারিয়ে বটতলী প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন সোনালী স্টাইকার্স

Screenshot

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বটতলী প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে তারানগরের বটতলী স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে পদ্মা প্লাটুনকে ট্রাইব্রেকারে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সোনালী স্টাইকার্স।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচের ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে সোনালী স্টাইকার্স দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়।

ফাইনাল খেলার উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি পুরো খেলা উপভোগ করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

টুর্নামেন্টে সোনালী স্টাইকার্সের খেলোয়াড় নয়ন সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট অর্জন করেন। একই দলের ফয়সাল গোলবারের নিচে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও লাভ করেন।

এসময় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি শামীম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১০

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১১

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

১২

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১৩

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

১৪

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

১৫

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

১৬

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

১৭

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

১৮

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১৯

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

২০