ঢাকার চোখ
২৫ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক ঘন্টার মধ্যে মহাসড়ক থেকে গরু সরানোর নির্দেশ কেরানীগঞ্জে দুই ইজারাদারকে জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মহাসড়ক দখল করে গরুর হাট ও অস্থায়ী কাউন্টার স্থাপন করে জনদুর্ভোগ সৃষ্টি করায় দুই পশু হাটের ইজারাদারকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক ঘন্টার মধ্যে মহাসড়ক থেকে গরু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সড়ক দখল করে প্যান্ডেল নির্মাণ করায় এক বাড়ির মালিককে ২০ হাজার টাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এক ফল ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত কেরানীগঞ্জের আগানগর, জিনজিরা, কদমতলী ও আব্দুল্লাহপুর এলাকায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

অভিযানে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করে সড়কের ওপর প্যান্ডেল নির্মাণ করে কোরবানির পশু রাখার দায়ে আগানগর পশুর হাটের ইজারাদার আনোয়ার হোসেনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এক ঘন্টার মধ্যে সড়ক থেকে পশু সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে জনি টাওয়ার এলাকায় সড়কের ওপর প্যান্ডেল তৈরি করে গরু রাখার দায়ে জিনজিরা পশুর হাটের ইজারাদার মোজাদ্দেদ আলী বাবুকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তাকেও নির্ধারিত সময়ের মধ্যে সড়ক খালি করার নির্দেশ দেওয়া হয়।

এ সময় আগানগর ও জিনজিরা পশুর হাটের ইজারাদাররা জানান, বৈরী আবহাওয়ার কারণে হাটে পানি জমে যাওয়ায় বেপারীরা বাধ্য হয়ে সড়কের পাশে গরু রেখেছেন। পানি নেমে গেলে সব পশু হাটের ভেতরে নেওয়া হবে।
অভিযানে আরও দেখা যায়, ৩০ ফিট সড়ক দখল করে প্যান্ডেল নির্মাণ করে পশু রাখায় এক বাড়ির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুটপাত দখল করে দোকান বসানোর দায়ে এক ফল ব্যবসায়ীকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত কদমতলী ও আব্দুল্লাহপুর এলাকায় সড়কের পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন এবং সড়কে যানবাহন পার্কিং না করতে চালকদের সতর্ক করেন।

কদমতলীর স্থানীয় ব্যাবসায়ী ফাইজুল করিম জানান, উপজেলা প্রশাসন বারবার অভিযান পরিচালনা করলেও দখলদাররা সচেতন হচ্ছে না। হকারদের কাছ থেকে যারা চাঁদা তোলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হলে পরিস্থিতির উন্নতি হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক জানান, গত দুইদিন ধরে সংশ্লিষ্ট হাট ইজারাদারদের সড়ক থেকে গরু সরিয়ে নিতে অনুরোধ করা হলেও তারা তা মানেননি। ফলে জিনজিরা পশুর হাটের ইজারাদারকে দুই লাখ এবং আগানগর পশুর হাটের ইজারাদারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক দখলের দায়ে এক বাড়ির মালিক ও এক ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সড়ক পরিষ্কার না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শামসুল ইসলাম সনেট
কেরানীগঞ্জ
০১৮১৮৬৬০৩৬১

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে শ্রমিকদের আবাসিক সেড থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রেমে বাধা, মায়ের বকাঝকায় নদীতে ঝাঁপ, ৬ দিন পর মিললো ফাতেমার লাশ

কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ৪, ঘাতক বাস আটক

পদ্মা প্লাটুনকে হারিয়ে বটতলী প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন সোনালী স্টাইকার্স

কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদক কারবারি আমার দলের হলেও তাকে পুলিশে দিন: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জে শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে কেরানীগঞ্জে জমজমাট ফুটবল ফাইনা

১০

কোরবানি হচ্ছেনা ডোনাল্ড ট্রাম্প, পুলিশ হেফাজতে থানায় বন্দী

১১

কেরানীগঞ্জে আলোচনায় ১৪০০ কেজির টাইসন

১২

ট্রাম্প এখন কেরানীগঞ্জের জিনজিরায়

১৩

এক ঘন্টার মধ্যে মহাসড়ক থেকে গরু সরানোর নির্দেশ কেরানীগঞ্জে দুই ইজারাদারকে জরিমানা

১৪

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কদমতলীতে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে অভিযান

১৫

তিনশো টাকার বিরোধে কেরানীগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৬

কেরানীগঞ্জে ১০০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

কেরানীগঞ্জে শশুরবাড়িতে উষ্ণ অভ্যর্থনা পেলেন এমপি মমতাজ আলো

১৮

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর মৃত্যু

১৯

কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

২০