ঢাকার চোখ
২৩ মে ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ১০০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা ডিবি দক্ষিণ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান এর সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন এর নেতৃত্বে এসআই মোঃ টিটুল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার দিবাগত রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার শহিদনগর এলাকায় অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী পারভীন বেগম (৩৫) কে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলায় হলেও বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় বসবাস করতেন। এছাড়া গদাবাগ নিউ টাউন সিটি এলাকা থেকে আবুল হোসেন (৪৮) কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মায়া বেগম (৪২) কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং ৬৮, তারিখ ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে শ্রমিকদের আবাসিক সেড থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রেমে বাধা, মায়ের বকাঝকায় নদীতে ঝাঁপ, ৬ দিন পর মিললো ফাতেমার লাশ

কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ৪, ঘাতক বাস আটক

পদ্মা প্লাটুনকে হারিয়ে বটতলী প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন সোনালী স্টাইকার্স

কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদক কারবারি আমার দলের হলেও তাকে পুলিশে দিন: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জে শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে কেরানীগঞ্জে জমজমাট ফুটবল ফাইনা

১০

কোরবানি হচ্ছেনা ডোনাল্ড ট্রাম্প, পুলিশ হেফাজতে থানায় বন্দী

১১

কেরানীগঞ্জে আলোচনায় ১৪০০ কেজির টাইসন

১২

ট্রাম্প এখন কেরানীগঞ্জের জিনজিরায়

১৩

এক ঘন্টার মধ্যে মহাসড়ক থেকে গরু সরানোর নির্দেশ কেরানীগঞ্জে দুই ইজারাদারকে জরিমানা

১৪

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কদমতলীতে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে অভিযান

১৫

তিনশো টাকার বিরোধে কেরানীগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৬

কেরানীগঞ্জে ১০০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

কেরানীগঞ্জে শশুরবাড়িতে উষ্ণ অভ্যর্থনা পেলেন এমপি মমতাজ আলো

১৮

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর মৃত্যু

১৯

কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

২০