ঢাকার চোখ
২০ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ভেজাল কোমল পানীয় ও আচার তৈরির কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে কোমল পানীয়, সস ও আচার উৎপাদনের দায়ে সাদ্দাম হোসেন (২৯)  নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার  (২০ মে)  সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা আবাসিক এলাকার একটি বাসাবাড়িতে অভিযান চালান কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক এর নেতৃত্বাধীন একটি দল।

 

দীর্ঘদিন ধরে জিনজিরা চর রঘুনাথপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে সাদ্দাম আবাসিক এলাকায় গোপনে ভেজাল কোমল পানীয়, সস ও আচার তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিলেন বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। পরে  গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কারখানার ভেতরে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য, বিভিন্ন কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকাগুলোতে গোপনে গড়ে ওঠা এ ধরনের ভেজাল খাদ্য কারখানা দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজাল খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেরানীগঞ্জে কোনো অবৈধ খাদ্য কারখানাকে ছাড় দেওয়া হবে না।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে শ্রমিকদের আবাসিক সেড থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রেমে বাধা, মায়ের বকাঝকায় নদীতে ঝাঁপ, ৬ দিন পর মিললো ফাতেমার লাশ

কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ৪, ঘাতক বাস আটক

পদ্মা প্লাটুনকে হারিয়ে বটতলী প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন সোনালী স্টাইকার্স

কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদক কারবারি আমার দলের হলেও তাকে পুলিশে দিন: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জে শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে কেরানীগঞ্জে জমজমাট ফুটবল ফাইনা

১০

কোরবানি হচ্ছেনা ডোনাল্ড ট্রাম্প, পুলিশ হেফাজতে থানায় বন্দী

১১

কেরানীগঞ্জে আলোচনায় ১৪০০ কেজির টাইসন

১২

ট্রাম্প এখন কেরানীগঞ্জের জিনজিরায়

১৩

এক ঘন্টার মধ্যে মহাসড়ক থেকে গরু সরানোর নির্দেশ কেরানীগঞ্জে দুই ইজারাদারকে জরিমানা

১৪

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কদমতলীতে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে অভিযান

১৫

তিনশো টাকার বিরোধে কেরানীগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৬

কেরানীগঞ্জে ১০০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

কেরানীগঞ্জে শশুরবাড়িতে উষ্ণ অভ্যর্থনা পেলেন এমপি মমতাজ আলো

১৮

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর মৃত্যু

১৯

কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

২০