ঢাকার চোখ
১৩ মে ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনা, ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ভোরের নীরবতা ভেঙে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গেছে দক্ষিণ কেরানীগঞ্জের একটি পরিবার। চা খেতে বের হওয়া চার বন্ধুর সেই স্বাভাবিক যাত্রা মুহূর্তেই রূপ নেয় মৃত্যুর করাল ঘটনায়, যেখানে প্রাণ হারায় আপন দুই ভাই নাদিম (১৫) ও রাজন (১৪)।

বুধবার (১৩ মে) ভোর রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনের তেঘরিয়া যাত্রীছাউনির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই কিশোর দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকার বাসিন্দা মো: ইদু মিয়ার ছেলে। একসঙ্গে বড় হওয়া, একসঙ্গে পথচলা দুই ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

স্থানীয় জাকির হোসেন জানা যায়, রাতে চার বন্ধু একটি অটোরিকশা নিয়ে চা খেতে হাসনাবাদের দিকে যাচ্ছিলেন। নিরিবিলি সড়কে হঠাৎই সামনে আসে একটি বালুবাহী ট্রাক। মুহূর্তের মধ্যে ঘটে যায় মুখোমুখি সংঘর্ষ। প্রচণ্ড আঘাতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারায় নাদিম ও রাজন। আহত হন তাদের সঙ্গে থাকা আরও দুই বন্ধু।

 

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়।

এই ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের আবহ।

 

প্রতিবেশীরা জানান, নাদিম ও রাজন ছিল ভদ্র ও হাসিখুশি স্বভাবের। তাদের এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

 

হাসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ অটোরিকশা গ্যারেজে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮টি ঘর ও ৪৩ অটোরিকশা, ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়ানোর দাবি

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, র‍্যাবের অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৪

সোহেলের পর ক্রিকেট কোচিংকে বিদায় জানালেন কেরানীগঞ্জের আরিফ সোলাইমান

আলুকান্দা স্ট্যান্ড বাজার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাক্তার চর এফসি

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

১০

রাস্তায় ময়লা ফেলায় শাস্তি, নিজ খরচে স্তুপকৃত ময়লা পরিষ্কারের নির্দেশ

১১

ডিবির পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

১২

সাভারে নিখোঁজের পাঁচ মাসেও মেলেনি চিত্রনায়িকা নাসিমা খানের ছেলের সন্ধান

১৩

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত লাবিন না ফেরার দেশে

১৪

সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব সংসদে।

১৫

কেরানীগঞ্জে আব্দুল্লাহপুরে দর্জিকে মেরে হাসপাতালে পাঠালো বিএনপি নেতার ছেলে

১৬

ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বাধ্যতামূলক অবসরে

১৭

কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর নিহত, আহত ২, আটক ১

১৮

মোটরসাইকেল দুর্ঘটনায় কেরানীগঞ্জের তিন যুবক নিহত, আহত-২

১৯

ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাবো: গয়েশ্বর চন্দ্র রায়

২০