নিজস্ব প্রতিবেদক: নিজস্ব খামারের দুধে মিষ্টি তৈরি, কলাতিয়ায় ‘দীপান্নিতা ডেইরি অ্যান্ড সুইটস’র যাত্রা শুরু
কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে যাত্রা শুরু করেছে ‘দীপান্বিতা ডেইরি অ্যান্ড সুইটস’। নিজস্ব গরুর খামারে উৎপাদিত দুধ দিয়ে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত মিষ্টান্ন তৈরির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি চালু করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলিনুর পলাশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কলাতিয়া ফাতেহনগরে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এতে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পেশায় চিকিৎসক হলেও কয়েক বছর আগে গরুর খামার ও এগ্রো ব্যবসার সঙ্গে যুক্ত হন ডা. আলিনুর পলাশ। এবার সেই খামারের নিজস্ব দুধ ব্যবহার করে তৈরি করছেন বিভিন্ন ধরনের মিষ্টি, দই ও দুগ্ধজাত খাবার।
উদ্যোক্তা ডা. আলিনুর পলাশ বলেন, এটা শুধু ব্যবসা করার উদ্দেশ্যে করা হয়নি। মানুষের হাতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার তুলে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। নিজের খামারের দুধ থেকে মিষ্টান্ন তৈরি করছি, যাতে দুধের মান ও খাবারের গুণগত মান সম্পর্কে আমরা নিজেরাই নিশ্চিত থাকতে পারি।
তিনি বলেন, মানুষ যেন নিশ্চিন্তে পরিবারের সদস্যদের জন্য মিষ্টি কিনতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা। লাভের চেয়ে মানুষের আস্থা অর্জনকে আমরা বেশি গুরুত্ব দিতে চাই।
প্রতিষ্ঠানটিতে রসগোল্লা, কালোজাম, চমচম, লেডিকেনি, দইসহ বিভিন্ন মিষ্টান্ন পাওয়া যাবে। উদ্যোক্তাদের দাবি, নিজস্ব খামারের দুধ ব্যবহার এবং পরিচ্ছন্ন পরিবেশে এসব খাবার প্রস্তুত করা হবে।
মন্তব্য করুন