ঢাকার চোখ
২ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

শামসুল ইসলাম সনেট, কেরানীগঞ্জ:ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে হাসান (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
নিহত হাসান বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার রুকুন্দী গ্রামের জয়নালের ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের একটি হ্যাপি ওয়াশিং ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
মামলা সূত্র ও স্থানীয়রা জানান, শুক্রবার (৩১ জুলাই) দুপুরে পশ্চিম আগানগর বাশপট্টি বেরিবাঁধ এলাকার নদীর পাড়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন হাসান। এ সময় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় সাগর, রিফাত ও তাদের সহযোগীদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের দাবি, “সিগারেট কেন খাচ্ছ?”—এ কথা বলাকে কেন্দ্র করেই হামলার সূত্রপাত হয়। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১০

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

১১

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

১২

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১৩

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১৪

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

১৫

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১৬

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

১৭

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

১৮

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

১৯

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

২০