ঢাকার চোখ
১৩ জুলাই ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবির পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বালিটা গ্রামের মোহাম্মদ কাজীর ছেলে মোঃ জুয়েল কাজী (৪৯) এবং অপরজন কুমিল্লা জেলার কোতয়ালী থানার সাংরাইশ গ্রামের মাসুক মিয়ার ছেলে মোঃ মামুন হোসেন (২০)।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত মধ্যরাতে জানতে পারি যে, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একদল মাদক কারবারি মাদক বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর একটি চৌকস টিমের মাধ্যমে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া সাকিনস্থ ভোজন বাড়ি রেষ্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ অভিযানে উল্লেখিত দুই ব্যাক্তিকে আটক করে। পরে ডিবি পুলিশ তাদের হেফাজতে থাকা দুই কেজি গাঁজা উদ্ধার করে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর কার্যালয়ে নিয়ে আসে।

তিনি আরো জানান, ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানান দীর্ঘদিন ধরে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত রয়েছে। তারা দেশের সিমান্তবর্তি এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ঢাকাসহ তার আশপাশ এলাকায বিক্রি করে আসছে। ডিবি পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃত আসামীদের গ্রেপ্তার দেখিয়ে আরো জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আজ সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তায় ময়লা ফেলায় শাস্তি, নিজ খরচে স্তুপকৃত ময়লা পরিষ্কারের নির্দেশ

ডিবির পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সাভারে নিখোঁজের পাঁচ মাসেও মেলেনি চিত্রনায়িকা নাসিমা খানের ছেলের সন্ধান

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত লাবিন না ফেরার দেশে

সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব সংসদে।

কেরানীগঞ্জে আব্দুল্লাহপুরে দর্জিকে মেরে হাসপাতালে পাঠালো বিএনপি নেতার ছেলে

ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বাধ্যতামূলক অবসরে

কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর নিহত, আহত ২, আটক ১

মোটরসাইকেল দুর্ঘটনায় কেরানীগঞ্জের তিন যুবক নিহত, আহত-২

ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাবো: গয়েশ্বর চন্দ্র রায়

১০

স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শন করলেন ঢাকা জেলার পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানের নির্দেশনা

১১

জিনজিরায় মূল সড়ক দখল করে ইট-বালুর ব্যবসা, দুর্ভোগে এলাকাবাসী

১২

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা

১৩

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি

১৪

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৫

রোহিতপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি, আহবায়ক আবুল হাসনাত সদস্য সচিব সোহেল

১৬

১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ: গয়েশ্বর চন্দ্র রায়

১৭

কেরানীগঞ্জে বদ্ধ ঘরে মিলল নরসুন্দর শ্রী শমির চন্দ্র শীলের নিথর দেহ

১৮

মজার ছলে ‘আব্বা’ ডাকতে বলায় বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৯

কেরানীগঞ্জে কুজুমি জাপান ভিসা কনসালটেন্সি ও একাডেমি পরিদর্শনে আসাহি ইউনিভার্সিটির প্রতিনিধি দল

২০