ঢাকার চোখ
৯ জুলাই ২০২৬, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব সংসদে।

নিজস্ব প্রতিবেদক:  মোবাইল জার্নালিজমের নামে পরিচালিত অনুমোদনহীন, অপেশাদার কিংবা অনৈতিক কোনো কার্যক্রম সরকার সমর্থন করে না বলে স্পষ্ট জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী ও কার্যকর করতে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা চালু এবং মিথ্যা, হয়রানিমূলক ও নীতি-নৈতিকতাবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানার বিধান রাখার সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমে পেশাদারিত্ব, জবাবদিহি ও নৈতিকতা নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল জার্নালিজমের নামে অনিয়ন্ত্রিত ও অনৈতিক কার্যক্রম নিরুৎসাহিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

এ সময় তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, আইন সংশোধনের মাধ্যমে প্রেস কাউন্সিল আরও শক্তিশালী হবে এবং দেশের সাংবাদিকতায় পেশাগত মান ও জবাবদিহি বৃদ্ধি পাবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজস্ব খামারের দুধে মিষ্টি তৈরি, কলাতিয়ায় ‘দীপান্বিতা ডেইরি অ্যান্ড সুইটস’র যাত্রা শুরু

১

কেরানীগঞ্জে সড়কের পাশে রক্তমাখা নবজাতকের’দায়িত্ব নিলো ইউএন

২

ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে -আমান উল্লাহ আমান

৩

দেশের অগ্রযাত্রা ঠেকাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: আমান উল্লাহ আমান

৪

কেরানীগঞ্জে বাড়িতে ২৫০ গ্যাস সিলিন্ডার মজুদ, ৪০ হাজার টাকা জরিমান

৫

কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার

৬

কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৭

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতা ও ছেলের বিরুদ্ধে

৮

আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জামায়াত কর্মী গ্রেপ্তারের অভিযোগ, কেরানীগঞ্জে বিক্ষোভ

৯

বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ

১০

ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান

১১

কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

১২

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

১৩

সিংহ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে দিনব্যাপী অভিযান, একাধিক বড় স্থাপনাকে আল্টিমেটাম

১৪

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

১৫

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

১৬

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

১৭

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

১৮

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

১৯

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

২০