ঢাকার চোখ
১৪ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর নোয়াদ্দা গ্রামে তাঁর জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত আমির হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের নোয়াদ্দা এলাকার মৃত ফজর আলীর ছেলে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে পুষ্পমাল্য অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় প্রেসক্লাবের সামনে সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদে আয়োজিত একটি মানববন্ধনে অংশ নেওয়ার সময় আমির হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
গার্ড অব অনার অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিতপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি, আহবায়ক আবুল হাসনাত সদস্য সচিব সোহেল

১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জে বদ্ধ ঘরে মিলল নরসুন্দর শ্রী শমির চন্দ্র শীলের নিথর দেহ

মজার ছলে ‘আব্বা’ ডাকতে বলায় বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কেরানীগঞ্জে কুজুমি জাপান ভিসা কনসালটেন্সি ও একাডেমি পরিদর্শনে আসাহি ইউনিভার্সিটির প্রতিনিধি দল

দক্ষিণ কেরানীগঞ্জে ৫০৯ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ মডেল থানার ৭৬৯ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জে ১,২৭৮ পরিবার পেলো ফ্যামিলি কার্ড

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, মোটরসাইকেল ছিনতাই

কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ২০১৪ বিশ্বকাপের ব্রাজিল ম্যাচের স্মৃতি মনে করিয়ে দিল জার্মানি

১০

বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ

১১

কেরানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

১২

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৩

এই তুরস্ককে ভুলে গেলে চলবে?

১৪

নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার বিরুদ্ধে কেরানীগঞ্জে সচেতনতামূলক সভা

১৫

কেরানীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৬

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৭

কেরানীগঞ্জে শ্রমিকদের আবাসিক সেড থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

১৮

প্রেমে বাধা, মায়ের বকাঝকায় নদীতে ঝাঁপ, ৬ দিন পর মিললো ফাতেমার লাশ

১৯

কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

২০