ঢাকার চোখ
২৬ মে ২০২৬, ১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে আলোচনায় ১৪০০ কেজির টাইসন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের রসুলপুর মাদ্রাসা পশুর হাটে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ১৪০০ কেজি ওজনের বিশাল আকৃতির ষাঁড় টাইসন। দূরদূরান্ত থেকে মানুষ শুধু এক নজর টাইসনকে দেখতে হাটে ভিড় করছেন।

জুবাইদা এগ্রোর খামারি গাজী জাহাঙ্গীর জানান, আড়াই বছর বয়সী ভাটি ক্রস জাতের এই ষাঁড়টির নাম রাখা হয়েছে টাইসন। সাদা কালো রঙের গরুটির উচ্চতা প্রায় ৬৭ ইঞ্চি এবং দৈর্ঘ্য প্রায় ৯ ফুট। ছোটবেলা থেকেই অত্যন্ত যত্নের সঙ্গে ঘাস, খড়, ভূষিসহ দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালন পালন করা হয়েছে।

 

তিনি জানান, কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা মোটাতাজাকরণ ইনজেকশন ব্যবহার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে টাইসনকে বড় করা হয়েছে। নিয়মিত পরিচর্যা ও সুষম খাবারের কারণেই গরুটি এত বড় আকৃতি ধারণ করেছে। ১১ লাখ টাকা দাম হাকালেও ক্রেতারা সর্বোচ্চ ৮ লাখ টাকা বলছে।

হাটে আসা দর্শনার্থী জামান জানান, টাইসনের বিশাল গড়ন ও আকর্ষণীয় রূপ সহজেই সবার দৃষ্টি কাড়ছে। অনেকে গরুটির সঙ্গে ছবি তুলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও টাইসনকে নিয়ে চলছে আলোচনা। ঈদ উপলক্ষে রসুলপুর হাটে টাইসন যেন আলাদা এক সৌন্দর্য যোগ করেছে।

 

এব্যাপারে হাটের ইজারাদার ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম জানান, বৃষ্টির কারণে হাট এখনো তেমন জমেনি, তবে টাইসন হাটের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। আশা করছি আমাদের হাটেই বিক্রি হবে টাইসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

সিংহ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে দিনব্যাপী অভিযান, একাধিক বড় স্থাপনাকে আল্টিমেটাম

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

১০

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

১১

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১২

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৩

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

১৪

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

১৫

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১৬

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১৭

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

১৮

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১৯

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

২০