ঢাকার চোখ
২ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শামসুল ইসলাম সনেট, কেরানীগঞ্জ :ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের আদদ্বীন মোমিন মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে একটি পরিত্যক্ত ইটভাটার জঙ্গল থেকে মো. চান মিয়া (৬৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেলে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চান মিয়ার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চারপোয়া গ্রামে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় বাসিন্দা আজগর আলী জানান, বসুন্ধরা হাউজিং এলাকার আদদ্বীন হাসপাতালের পেছনে একটি বন্ধ ইটভাটার জঙ্গলের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আদদ্বীন হাসপাতালের পেছনে একটি পরিত্যক্ত ইটভাটার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি পেশায় একজন রাজমিস্ত্রি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং ঘটনার তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১০

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

১১

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

১২

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১৩

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১৪

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

১৫

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১৬

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

১৭

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

১৮

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

১৯

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

২০