ঢাকার চোখ
২ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

শামসুল ইসলাম সনেট, কেরানীগঞ্জ (ঢাকা) :ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া আটিপাড়া মসজিদ এলাকায় অটোরিকশার ধাক্কায় ফাতেমা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।

নিহত ফাতেমা চুনকুটিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা হাসেম আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফাতেমা মসজিদের পাশের সড়কে অবস্থান করছিল। এ সময় একটি অটোরিকশা বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয় এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা রিমা বেগম বলেন, এলাকায় অটোরিকশাগুলো প্রায়ই অতিরিক্ত গতিতে চলাচল করে। চালকরা অনেক সময় পথচারীদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করেন। বেপরোয়া গতির কারণেই ফাতেমার মতো একটি নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল বলে অভিযোগ করেন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা চালককে আটক করার চেষ্টা করলেও তিনি অটোরিকশা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়দের অভিযোগ, চুনকুটিয়া এলাকায় দীর্ঘদিন ধরেই অটোরিকশার বেপরোয়া গতিতে চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তারা দ্রুত পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তার এবং এলাকায় অটোরিকশার গতিনিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১০

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

১২

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

১৩

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১৪

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১৫

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

১৬

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১৭

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

১৮

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

১৯

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

২০