ঢাকার চোখ
১৭ জুন ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, মোটরসাইকেল ছিনতাই

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পবন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বুধবার (১৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর বাজার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম পবন ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা কলিমুল্লাহ বাগ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মাসুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পবন এক নারীসহ মোটরসাইকেলযোগে আব্দুল্লাহপুর বাজার ব্রিজ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় দু’টি মোটরসাইকেলে করে ৪ ছিনতাইকারী মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পবনকে ছুরিকাঘাত করে সড়কে ফেলে দেয়। পরে তারা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা নারীকে মারধর করে ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।

প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম অপু জানান, এক নারীর কান্নার শব্দ শুনে তিনি ব্রিজের ওপর গিয়ে তরিকুল ইসলাম পবনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কেরানীগঞ্জে ৫০৯ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ মডেল থানার ৭৬৯ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জে ১,২৭৮ পরিবার পেলো ফ্যামিলি কার্ড

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, মোটরসাইকেল ছিনতাই

কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ২০১৪ বিশ্বকাপের ব্রাজিল ম্যাচের স্মৃতি মনে করিয়ে দিল জার্মানি

বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ

কেরানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

এই তুরস্ককে ভুলে গেলে চলবে?

নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার বিরুদ্ধে কেরানীগঞ্জে সচেতনতামূলক সভা

১০

কেরানীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১১

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১২

কেরানীগঞ্জে শ্রমিকদের আবাসিক সেড থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

১৩

প্রেমে বাধা, মায়ের বকাঝকায় নদীতে ঝাঁপ, ৬ দিন পর মিললো ফাতেমার লাশ

১৪

কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৫

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ৪, ঘাতক বাস আটক

১৬

পদ্মা প্লাটুনকে হারিয়ে বটতলী প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন সোনালী স্টাইকার্স

১৭

কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৮

মাদক কারবারি আমার দলের হলেও তাকে পুলিশে দিন: আমান উল্লাহ আমান

১৯

কেরানীগঞ্জে শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

২০