জুবাইদা এগ্রোর খামারি গাজী জাহাঙ্গীর জানান, আড়াই বছর বয়সী ভাটি ক্রস জাতের এই ষাঁড়টির নাম রাখা হয়েছে টাইসন। সাদা কালো রঙের গরুটির উচ্চতা প্রায় ৬৭ ইঞ্চি এবং দৈর্ঘ্য প্রায় ৯ ফুট। ছোটবেলা থেকেই অত্যন্ত যত্নের সঙ্গে ঘাস, খড়, ভূষিসহ দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালন পালন করা হয়েছে।
তিনি জানান, কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা মোটাতাজাকরণ ইনজেকশন ব্যবহার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে টাইসনকে বড় করা হয়েছে। নিয়মিত পরিচর্যা ও সুষম খাবারের কারণেই গরুটি এত বড় আকৃতি ধারণ করেছে। ১১ লাখ টাকা দাম হাকালেও ক্রেতারা সর্বোচ্চ ৮ লাখ টাকা বলছে।
হাটে আসা দর্শনার্থী জামান জানান, টাইসনের বিশাল গড়ন ও আকর্ষণীয় রূপ সহজেই সবার দৃষ্টি কাড়ছে। অনেকে গরুটির সঙ্গে ছবি তুলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও টাইসনকে নিয়ে চলছে আলোচনা। ঈদ উপলক্ষে রসুলপুর হাটে টাইসন যেন আলাদা এক সৌন্দর্য যোগ করেছে।
এব্যাপারে হাটের ইজারাদার ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম জানান, বৃষ্টির কারণে হাট এখনো তেমন জমেনি, তবে টাইসন হাটের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। আশা করছি আমাদের হাটেই বিক্রি হবে টাইসন।
মন্তব্য করুন