ঢাকার চোখ
১৬ মে ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ মোঃ সোহান হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ কাভার ভ্যান জব্দ করা হয়।

আজ শনিবার (১৬ মে) অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তাপস কর্মকার।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সিলেটের হবিগঞ্জ জেলা থেকে একটি গাঁজার  বড় চালান ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় আসছে। এ সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি টিম শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গোলামবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে একটি পিকআপ কাভার ভ্যান তল্লাশি করে ১০০ কেজি গাঁজাসহ সোহান হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৯৫০ টাকা এবং ৪১টি প্লাস্টিকের বস্তাভর্তি রাবার উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কাভার ভ্যানটি জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায গ্রেপ্তারকৃত সোহান হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদক,টাকা, মোবাইল হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে শ্রমিকদের আবাসিক সেড থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রেমে বাধা, মায়ের বকাঝকায় নদীতে ঝাঁপ, ৬ দিন পর মিললো ফাতেমার লাশ

কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ৪, ঘাতক বাস আটক

পদ্মা প্লাটুনকে হারিয়ে বটতলী প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন সোনালী স্টাইকার্স

কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদক কারবারি আমার দলের হলেও তাকে পুলিশে দিন: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জে শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে কেরানীগঞ্জে জমজমাট ফুটবল ফাইনা

১০

কোরবানি হচ্ছেনা ডোনাল্ড ট্রাম্প, পুলিশ হেফাজতে থানায় বন্দী

১১

কেরানীগঞ্জে আলোচনায় ১৪০০ কেজির টাইসন

১২

ট্রাম্প এখন কেরানীগঞ্জের জিনজিরায়

১৩

এক ঘন্টার মধ্যে মহাসড়ক থেকে গরু সরানোর নির্দেশ কেরানীগঞ্জে দুই ইজারাদারকে জরিমানা

১৪

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কদমতলীতে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে অভিযান

১৫

তিনশো টাকার বিরোধে কেরানীগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৬

কেরানীগঞ্জে ১০০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

কেরানীগঞ্জে শশুরবাড়িতে উষ্ণ অভ্যর্থনা পেলেন এমপি মমতাজ আলো

১৮

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর মৃত্যু

১৯

কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

২০