কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে জুয়া খেলার সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকার জামাইহাটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কলাতিয়া পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তাররা হলেন, নতুন চর খাড়াকান্দি এলাকার মো. রাকিব (৩০), মো. জাকির হোসেন (৩২), মো. রফিকুল ইসলাম (৩৫), মো. মজিবর রহমান (৫৫) ও মো. আবু কালাম (৪৫)।
কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, জামাইহাটি এলাকায় মজিবর রহমানের নির্মাণাধীন বসতঘরের একটি কক্ষে টাকা দিয়ে তাস খেলার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জুয়া খেলার কথা স্বীকার করে আসামীরা।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়া খেলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন