কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাফেজ মাওলানা জহিরুল ইসলামকে সভাপতি এবং মুফতি আলমগীরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জের স্থানীয় একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল উপজেলা শাখার মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশন শেষে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া।
সংগঠনের শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ঢাকা জেলা দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম সভাপতি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক মুফতি আলমগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই কাউন্সিলে দুইজন সহসভাপতির নামও ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য তাগিদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কমিটির সাধারণ সম্পাদক মুফতি আলমগীর হোসেন দক্ষিণ কেরানীগঞ্জে দায়িত্ব পালন করলেও তার ইউনিয়ন বাস্তাকে মডেল উপজেলার সাথে সম্পৃক্ত করায় তাকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।নতুন নেতৃত্বের মাধ্যমে কেরানীগঞ্জ মডেল উপজেলা শাখায় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা
১
কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক