ঢাকার চোখ
১৬ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলুকান্দা স্ট্যান্ড বাজার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাক্তার চর এফসি

স্পোর্টস ডেস্ক:কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নে অনুষ্ঠিত ‘আলুকান্দা স্ট্যান্ড বাজার আয়োজিত ২য় আসরের ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বাক্তার চর এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয়েছে পূর্ব কয়রাখোলা ব্রিজ ক্লাব।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট শাহিন রহমান।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় তারা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, এমন আয়োজন এলাকায় ক্রীড়াচর্চা, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, টুর্নামেন্টটির আয়োজন করে আলুকান্দা তরুণ সংঘ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কেরানীগঞ্জের রোহিতপুরে পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

১

কেরানীগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা অভিযুক্ত গ্রেফতার বাড়িতে ভাঙচুর-লুটপাট

২

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে

৩

নিজস্ব খামারের দুধে মিষ্টি তৈরি, কলাতিয়ায় ‘দীপান্বিতা ডেইরি অ্যান্ড সুইটস’র যাত্রা শুরু

৪

কেরানীগঞ্জে সড়কের পাশে রক্তমাখা নবজাতকের’দায়িত্ব নিলো ইউএন

৫

ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে -আমান উল্লাহ আমান

৬

দেশের অগ্রযাত্রা ঠেকাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: আমান উল্লাহ আমান

৭

কেরানীগঞ্জে বাড়িতে ২৫০ গ্যাস সিলিন্ডার মজুদ, ৪০ হাজার টাকা জরিমান

৮

কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার

৯

কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১০

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতা ও ছেলের বিরুদ্ধে

১১

আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জামায়াত কর্মী গ্রেপ্তারের অভিযোগ, কেরানীগঞ্জে বিক্ষোভ

১২

বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ

১৩

ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান

১৪

কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

১৫

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

১৬

সিংহ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে দিনব্যাপী অভিযান, একাধিক বড় স্থাপনাকে আল্টিমেটাম

১৭

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

১৮

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

১৯

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

২০