অভিযান চলাকালে রাস্তার পাশে ময়লা ফেলার সময় হাতেনাতে ধরা পড়ে মো. রাসেল মিয়া। তাকে এক দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় ময়লা ফেলার নির্দেশ দেওয়ার দায়ে ওয়ালিউর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক। এসময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ সার্কেলের সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদ, পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক জানান, কেরানীগঞ্জ এলাকায় ইতোমধ্যে যত্রতত্র ময়লা ও আবর্জনা ফেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ রাস্তাঘাট, খাল বা নদীতে ময়লা ফেলে পরিবেশ দূষণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন স্থানে সাইনবোর্ড স্থাপন, মাইকিং এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন