ঢাকার চোখ
২ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ জুন) বিকেল ৪টায় কলাতিয়ার আকসাইল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মানিকনগর স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভাওয়াল ক্লাব।

 

এর আগে খেলার উদ্বোধন করেন ঢাকা-২ আসনের এমপি ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

 

আক্রমণ পাল্টা আক্রমণের জমে উঠা খেলা প্রথমার্ধে  গোল শূন্য থাকে। দ্বিতীয়ার্ধে  এক গোল করে এগিয়ে যায় তারানগরের ঐতিহ্যবাহী ভাওয়াল ক্লাব। একের পর এক আক্রমণ করে গোল পরিশোধ করতে পারেনি কলাতিয়ার মানিকনগর স্পোর্টিং ক্লাব। ফলে ১-০ গোলেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়।

 

ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাজার হাজার দর্শনার্থী মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

 

খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  আমান উল্লাহ আমান বলেন, মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই। আমার দলের কেউ মাদক বিক্রি বা সেবন করলে তাকে পুলিশে দিন। দেশে কোন মাদক থাকবেনা।

 

পরে তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

 

এসময় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি শামীম হাসান, সহসভাপতি হাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১০

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১১

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

১২

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১৩

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

১৪

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

১৫

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

১৬

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

১৭

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

১৮

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১৯

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

২০