ঢাকার চোখ
২৬ মে ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্প এখন কেরানীগঞ্জের জিনজিরায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত মহিষ ট্রাম্প এখন ঢাকার কেরানীগঞ্জে। দীর্ঘদিন ধরেই দেশজুড়ে আলোচনায় থাকা এ মহিষটিকে কোরবানির জন্য কিনে জিনজিরা এলাকায় নিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দা মো. স্বরণ। এরপর থেকেই মহিষটিকে এক নজর দেখতে প্রতিনিয়ত মানুষের ভিড় বাড়ছে।

জানা যায়, প্রায় ৫৯৭ কেজি ওজনের এলবিনো জাতের মহিষটি প্রথমে নারায়ণগঞ্জের একটি খামারে ছিল। গোলাপি আভাযুক্ত শরীর ও মাথার সামনের সোনালি চুলের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পেয়ে এর নাম রাখা হয় ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির ছবি ও ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও এটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. স্বরণ জানান, প্রায় দুই মাস আগে নরসিংদী থেকে কেজি প্রতি ৫শ ৫০ টাকা দরে মহিষটি কিনে কেরানীগঞ্জে নিয়ে আসেন তিনি। কোরবানির জন্যই মহিষটি কেনা হয়েছে। বর্তমানে এটি জিনজিরা এলাকায় রাখা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ট্রাম্পকে দেখতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন আবার কেউ পরিবার নিয়ে এসে মহিষটিকে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর দূর-দূরান্ত থেকেও অনেকে জিনজিরায় আসছেন ট্রাম্পকে দেখতে।

স্থানীয়রা জানান, এত বড় ও ব্যতিক্রমী চেহারার মহিষ এলাকায় আগে দেখা যায়নি। তাই ট্রাম্পকে ঘিরে মানুষের কৌতূহল বাড়ছে। বুঝিনি এটি এমন ভাইরাল হবে, এতো আলোচনা হবে একটি মহিষ নিয়ে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১০

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১১

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

১২

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১৩

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

১৪

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

১৫

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

১৬

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

১৭

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

১৮

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১৯

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

২০