ঢাকার চোখ
১৩ মে ২০২৬, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের পাশে ময়লা ফেলায় একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ এলাকায় যত্রতত্র ময়লা ফেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে কারাদণ্ড ও আরেকজনকে জরিমানা করা হয়েছে। বুধবার শুভাঢ্যা এলাকায় কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের পাশের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে রাস্তার পাশে ময়লা ফেলার সময় হাতেনাতে ধরা পড়ে মো. রাসেল মিয়া। তাকে এক দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় ময়লা ফেলার নির্দেশ দেওয়ার দায়ে ওয়ালিউর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক। এসময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ সার্কেলের সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদ, পুলিশ ও আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক জানান, কেরানীগঞ্জ এলাকায় ইতোমধ্যে যত্রতত্র ময়লা ও আবর্জনা ফেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ রাস্তাঘাট, খাল বা নদীতে ময়লা ফেলে পরিবেশ দূষণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন স্থানে সাইনবোর্ড স্থাপন, মাইকিং এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জামায়াত কর্মী গ্রেপ্তারের অভিযোগ, কেরানীগঞ্জে বিক্ষোভ

বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ

ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান

কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

সিংহ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে দিনব্যাপী অভিযান, একাধিক বড় স্থাপনাকে আল্টিমেটাম

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

১০

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

১১

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

১২

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

১৩

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

১৪

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

১৫

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৬

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

১৮

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

১৯

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

২০