ঢাকার চোখ
২৭ মে ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোরবানি হচ্ছেনা ডোনাল্ড ট্রাম্প, পুলিশ হেফাজতে থানায় বন্দী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: রাত পোহালেই দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদকে ঘিরে আলোচনার কেন্দ্রে থাকা অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত কোরবানি দেয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটি আবারও খামারে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আলোচিত মহিষটি নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা হয়েছিল। সেখান থেকে কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা সামির নামের এক ব্যক্তি মহিষটি কিনে নেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ক্রেতা সামির জানান, ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেয়া হবে না। এরই মধ্যে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহিষটি থানা হাজতেই ছিল। পরে টাকা পরিশোধ করে প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে মালিকের কাছ থেকে মহিষটি বুঝে নেয়া হবে বলে জানা গেছে।

এর আগে একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি আবার খামারে ফিরিয়ে নেয়া হয়েছে। আপাতত সেখানে মহিষটি লালন-পালন করা হবে।

বিশ্ব গণমাধ্যমে আলোচনার জন্ম দেয়া অ্যালবিনো জাতের এই মহিষটির চেহারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর মিল থাকায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প।

মহিষটির ভিডিও প্রকাশের পর মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে ভাইরাল হওয়ার আগেই প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ

ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান

কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

সিংহ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে দিনব্যাপী অভিযান, একাধিক বড় স্থাপনাকে আল্টিমেটাম

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

১০

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

১১

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

১২

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

১৩

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

১৪

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৫

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

১৭

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

১৮

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১৯

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

২০