ঢাকার চোখ
২০ জুন ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পাশের হার বাড়ানোর নামে মেধার যথাযথ মূল্যায়ন না করে গড়পড়তা সবাইকে পাস করানো হয়েছে। এর ফলে বিদেশে বাংলাদেশের শিক্ষার্থীদের সনদেরও যথাযথ মূল্যায়ন হয় না। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর পাশের হার কমে এলেও শিক্ষার প্রকৃত মানোন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শুধু সার্টিফিকেট অর্জন করে বড় চাকরি পাওয়া সম্ভব হলেও প্রকৃত শিক্ষিত হওয়া যায় না। অর্জিত জ্ঞান মানবকল্যাণে কাজে লাগাতে পারলেই একজন মানুষ প্রকৃত শিক্ষিত হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের বড় কোনো প্রাতিষ্ঠানিক সনদ না থাকলেও তাঁদের জ্ঞানের ভাণ্ডার ছিল সমৃদ্ধ। তাই এমন শিক্ষা অর্জন করতে হবে, যা মানুষ ও দেশের কল্যাণে কাজে লাগে।

বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় বলেন, বর্তমান সময়ের নারীদের ঘর সামলানোর পাশাপাশি রাষ্ট্র পরিচালনায়ও ভূমিকা রাখতে হবে। পুরুষশাসিত সমাজের গণ্ডি পেরিয়ে আগামী সমাজ গঠনে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। নারী শক্তিই হবে কেরানীগঞ্জের সবচেয়ে বড় শক্তি।

অনুষ্ঠানে কলেজটি সরকারি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ। বিদায় অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেদ আলী বাবু, থানা বিএনপির বিশেষ সদস্য নাজিম উদ্দিন মাস্টার, আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আরসাদ রহমান সপু, হাজী ইমান উল্লাহ মস্তানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১০

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

১১

দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১২

কেরানীগঞ্জে অবৈধ অটোরিকশা গ্যারেজে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮টি ঘর ও ৪৩ অটোরিকশা, ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়ানোর দাবি

১৩

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, র‍্যাবের অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৪

১৪

সোহেলের পর ক্রিকেট কোচিংকে বিদায় জানালেন কেরানীগঞ্জের আরিফ সোলাইমান

১৫

আলুকান্দা স্ট্যান্ড বাজার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাক্তার চর এফসি

১৬

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

১৭

রাস্তায় ময়লা ফেলায় শাস্তি, নিজ খরচে স্তুপকৃত ময়লা পরিষ্কারের নির্দেশ

১৮

ডিবির পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

সাভারে নিখোঁজের পাঁচ মাসেও মেলেনি চিত্রনায়িকা নাসিমা খানের ছেলের সন্ধান

২০